এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরের বাসিন্দাদের উদ্যোগে সুস্থ হল হনুমান

Published on: January 23, 2019 । 10:35 PM

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একটি অসুস্থ হনুমান সুস্থ হয়ে উঠল। ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের নিশ্চিন্দপুরের ইলেকট্রিক অফিস চত্ত্বরে। আজ বিকেলে  ইলেকট্রিক ট্রান্সফরমার ওপর একটি হনুমান পড়ে যায় । পড়ে গিয়ে কোনওভাবে আটকে যায়। বেশ কিছুক্ষণ ধরে হনুমানটি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও আসতে পারেনি।  বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা নিজ উদ্যোগে হনুমানটিকে ওখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দারা বলেন, সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে এবং চিকিৎসককে খবর দিই। গরম দুধ ও জল খায়িয়ে এবং তাৎক্ষণিক চিকিৎসা করলে হনুমানটি সুস্থ হয়ে ওঠে।  কিন্তু সুস্থ হলেও হনুমানটি নড়তে চড়তে পারেনি। পরে বিষয়টি বনদপ্তরে জানানো হয়।

•তথ্য ও ভিডিও পাঠিয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত মণ্ডল। স্থানীয় সংবাদ, ঘাটাল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad