এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শিশু মেলায় আগুন, তবে মেলা স্বাভাবিক ছন্দেই চলবে

Published on: January 23, 2019 । 3:11 PM

আজ ২৩ জানুয়ারি বেলা ১টা নাগাদ শিশুমেলার ‘আনন্দ মেলা’য় একটি রান্না শেডে আগুন লাগে। সেখানে বিক্রেতারা তাঁদের নিজেদের খাবার রান্না করছিলেন। রান্নার গ্যাসের দুটি সিলিন্ডার ফেটে যায়। অস্থায়ী শেডটি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কোনও স্টলের ক্ষতি হয়নি।  আজ মেলা স্বাভাবিকই চলবে।

ঘাটাল উৎসব ও শিশু মেলা মূল মেলাটি বসে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। অরবিন্দ স্টেডিয়ামের উত্তরে ঘাটাল কলেজের ছাত্রী নিবাসের পাশে যে বিকিকিনির মেলাটি বসে সেখানেই এই অগ্নিকাণ্ডটি ঘটে। প্রাচীরের পশ্চিম দিক লাগোয়া একটি ত্রিপলে ছাউনির নিচে মেলার স্টলের দোকানদাররা নিজেদের দুপুরের খাবারের জন্য রান্না করছিলেন। সেখানেই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে ওই অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় স্টলওয়ালাদের ওই শেডটি পুড়ে নষ্ট হয়ে যায়। হতাহত কেউ হননি। পাশের বিদ্যুৎ তারে আগুন লেগে যায়।

মেলা কমিটির যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ কুলভী জানিয়েছেন, মূল মেলায় কোনও সমস্যা হয়নি। যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে একটি ছোট অস্থায়ী চালা পুড়েছে মাত্র। স্টলেরও কোনও ক্ষতি হয়নি।  অন্যান্য দিনের মতো মেলা স্বাভাবিক ছন্দেই চলবে। বিকেলে যেসব অনুষ্ঠান রয়েছে তা নির্দিষ্ট সময়েই চলবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক