এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দিল্লির স্বর্ণশিল্পীদের পাশে থাকার আশ্বাস দিলেন বাঙালি সাংসদ

Published on: December 18, 2018 । 4:58 PM

দিল্লিতে স্বর্ণশিল্পীরা এখন বিপর্যয়ের মুখে। তাঁদের সোনার দোকানে দূষণের অভিযোগ তুলে সিল করে দিচ্ছে   দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর ফলে দিল্লিতে কর্মরত দাসপুর ও ঘাটাল থানা এলাকারস্বর্ণ শিল্পীরা চরম বিপর্যয়ের মুখে।  দিল্লিরমিউনিসিপ্যাল কর্পোরেশন তথা এম সি ডি  হঠাৎএক সিদ্ধান্তের জেরেই দিল্লিতে কর্মরত ঘাটাল মহকুমার বেশ কয়েক হাজার স্বর্ণ শিল্পীপথে বসতে চলেছেন।   তার ফলে ৭ ডিসেম্বর থেকে স্বর্ণশিল্পীদের দোকান ছেড়েরাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে। দোকানের যন্ত্রপাতি মালপত্র নিয়ে ফুটপাতেই কাটাতে হচ্ছে। সেই স্বর্ণ শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য

তাঁদের সঙ্গে দেখা করলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ ইদ্রিস আলি। তিনি আজ ১৮ ডিসেম্বর করোলবাগের বিডেনপুরাতে স্বর্ণ শিল্পীদের নিয়ে একটি জনসভাও করেন। তিনি স্বর্ণশিলীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মনোবল ভেঙে ফেলবেন না। আমরা আপনাদের পাশে আছি। বিষয়টি নিয়ে আমরা লোকসভায় উত্থাপনও করব। এই ভাবে জোর করে আপনাদের দোকান বন্ধ হতে দেব না।
প্রসঙ্গত, এদিন স্বর্ণকারেরা নিজেরা দিল্লির বিভিন্ন এলাকায় ওই অবৈধ সিলিঙের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।