এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নির্বাচন দপ্তরের কর্মীকে পেটানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে এফআইআর করল দাসপুরের বিডিও

Published on: April 1, 2019 । 9:52 PM

দাসপুরে নির্বাচন দপ্তরের কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার গুরুত্ব বুঝে দাসপুর-১ নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্কর আজ ১ এপ্রিল দাসপুর থানায় বিজেপির বিরুদ্ধে এফ আই আর দায়ের করলেন।

৩১ মার্চ দাসপুরের গৌরার সরলা সিনেমাহলের মধ্যে বিজেপির কর্মী সভা চলাকালীন নির্বাচন দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণ মাইতি সেই সভার ছবি ভিডিও করতে গেলে তাঁকে মারধরের অভিযোগ উঠে। এই ঘটনায় একাধিক বিজেপির নেতা কর্মীর বিরুদ্ধে এফ আই আর হল দাসপুর-১ নম্বর ব্লকের বিডিওর তরফে। সংশ্লিষ্ট ব্লকের বি ডি ও বিকাশ নিস্কর জানান,তাঁদের এক কর্মীকে মারধর ও তার ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে দিয়েছে বিজেপি কর্মীরা। পুরো বিষয়টি নির্বাচন দপ্তর গুরুত্ব সহকারে দেখছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বেরা অবশ্য এই মারধরের ঘটনা অস্বীকার করেছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক