এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রোজেক্টে নম্বর কেন কম? ছাত্র বিক্ষোভের জেরে স্কুল থেকে বেরিয়ে গেলেন প্রধান শিক্ষক

Published on: June 10, 2019 । 8:30 PM

দীর্ঘ ছুটির পরে খুলেছিল স্কুল, কিন্তু প্রথম দিনেই শিকেয় উঠল পঠন-পাঠন৷ স্কুল থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন প্রধান শিক্ষক! ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে এমনই পরিস্থিতি তৈরি হল দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যাম নীলমনি উচ্চ বিদ্যালয়ে৷ ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিযোগ প্রোজেক্ট পেপার নির্ধারিত সময়ের মধ্যে স্কুলের বিষয় শিক্ষকদের কাছে জমা করা হয়েছিল৷ সেই সময় ছাত্রছাত্রীদের সামনেই পড়ুয়াদের প্রশাংসা করেন স্কুলের বিষয় শিক্ষকেরা৷ সেই মত বেশ ভালো ফলাফল হবে এমনটাই আশা ছিল পড়ুয়াদের৷ কিন্তু ২৭ মে ফলাফল হাতে পেয়েই চক্ষু চড়কগাছ ছাত্রছাত্রীদের! লিখিত পরীক্ষার বিষয়ে ৮০ শতাংশের উপর নম্বর পেয়েও প্রোজেক্টে নির্ধারিত ৩০ নম্বরের কেউ পেয়েছে ৮ কেউ ৯! স্কুলের হাতে থাকা ওই নম্বর ছাত্রছাত্রীদের ইচ্ছেকৃত ভাবে কম দেওয়া হয়েছে বলে ছাত্রছাত্রীদের সাথে ওই বিক্ষোভে সামিল হন অভিভাবকেরাও৷ প্রধান শিক্ষকে অপসারনের দাবি জানিয়ে বেশ কিছুক্ষন ঘেরাও করে রাখা হয় ওই স্কুলের প্রধান শিক্ষক নির্মলদাস কর্মকারকে৷ অভিভাবক শ্যামল মন্ডল, গোবিন্দ হাজরা প্রমুখ বলেন, প্রোজেক্টে কম নম্বর পাওয়ার কারনে পরীক্ষার গড় ফলাফলে প্রভাব পড়েছে৷ কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের৷ প্রোজেক্টে অনেকটাই কম নম্বর পেয়েছে ছাত্রছাত্রীরা এই কথা মেনে নিয়ে বিষয়টি নিয়ে সংসদে দরবার করবেন বলে জানিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক