এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাড়ছে সচেতনতা,দাসপুরে উদ্ধার ভয়ঙ্কর বিষধর কেউটে

Published on: May 19, 2019 । 3:36 PM

ঘাটাল জুড়ে সচেতনতা বাড়ছে,সাপ দেখলেই লাঠি দিয়ে সাপ না মেরে এখন অনেকেই স্থানীয় বনদপ্তর বা পশু প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে ডেকে পাঠাচ্ছেন।
১৯ শে মে এমনই এক ঘটনা ঘটল ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে হরিরামপুর ও ডিহিপলসার মাঝে। নতুন বাড়ি নির্মানের জন্য ভিত খুলে মাঠের মধ্যে বড় বড় গর্ত। সেই গর্তগুলির একটিতে ভয়ানক বিষধর সাপ। নির্মান কর্মীরা কাজে এলে সাপটির অসহায় অবস্থা দেখেন। অনেক চেষ্টা করেও সাপটি গর্ত থেকে উঠে আসতে পারছে না।
স্থানীয়দের পক্ষে সাপটিকে উদ্ধার করা সম্ভব ছিল না। অগত্যা সাপটিকে মেরে ফেলাই ছিল একমাত্র উপায়। কিন্তু স্থানীয়দের চেষ্টায় খবর যায় এক স্বেচ্ছাসেবী সংস্থায়। সেই সংস্থার পক্ষ থেকে কর্মীরা সাপটিকে উদ্ধার করে।


পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় সংবাদও বদ্ধ পরিকর। বাড়িতে সাপ দেখলে খবর দিন বনদপ্তরে। সাপের কামড়ের সাথে সাথে ওঝার কাছে নয়, চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব স্থানীয় হাসপাতালে পৌঁছে যেতে।

ক্যামেরায় শুভিদীপ জানার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট কণ্ঠে শম্পা পাল স্থানীয় সংবাদ ঘাটাল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক