এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের নদীতে একসাথে এত মানুষ? মাছ না অন্যকিছু!

Published on: August 6, 2019 । 10:52 PM

বৃষ্টির আকাল,মাঠে ঘাটে নেই তেমন জল। চাষে মন নাই কৃষকের। মাঝ নদীতে হাঁটু জল। সেই জলেই দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মহেশপুরের কাঁসাই নদীতে শত শত মানুষ। কিন্তু কেন?

এলাকাবাসীদের থেকে খোঁজ নিয়ে জানা গেল আজ প্রায় ৭দিন ধরে সারাদিন এই এত সংখ্যক মানুষ জলেই থাকছে আর কেজি কেজি মাছ ধরছে। শুনতে অবাক লাগলেও ওই গ্রামের বাসিন্দা শ্রীমন্ত দোলই জানাচ্ছেন ৪ থেকে ৫ কেজি ওজনের মাছ তাদের মহেশপুর এলাকার মানুষ ধরেছেন। ছোটো ছোটো বাটা,টেংরা,মৌরলা এসব তো আছেই।

গ্রামের বয়স্করা বলছেন, প্রাকৃতিক ও ভৌগলিক অনুকূল অবস্থানগত পরিবেশে কাঁসাইয়ের গতিপথে এই মহেশপুর এলাকায় নদীতে মাছের পরিমানটা যথেষ্টই থাকে। এবার অনাবৃষ্টিতে নদীতে জল অনেকটা কমে যাওয়ায় এই হাঁটুজলে নদীর মাছগুলি অনায়াসে মানুষের নাগালে আসছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক