এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মন্দিরে লক্ষাধিক টাকার সম্পদ চুরি

Published on: August 9, 2019 । 10:17 AM

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে দাসপুর থানার সেকেন্দারী গ্রামে রাধা-কৃষ্ণ মন্দিরে চুরি হল। ওই মন্দিরের গেটের তালা ভেঙে রাধা-কৃষ্ণ মূর্তির প্রায় তিন ভরি সোনার গয়না, কৃষ্ণের রূপার বাঁশী, প্রণামী বাক্স-সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই মন্দিরের সেবাইত কমলা বেরা বলেন, সকালে মন্দির পরিষ্কার করতে যাবার সময়ই মন্দির চুরির বিষয়টি জানা যায়
গেটে তালা যেখানে লাগানো থাকে সেই অংশটি কাটা ছিল। তাই অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা তালা কেটে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তারপরই তারা মন্দিরের ভেতরের জিনিসপত্রগুলি নিয়ে গেটটি বন্ধ করে চলে যায়। তাই চুরি হয়েছে বলে বাইরে থেকে বোঝা যায়নি। দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ওই গ্রামের বাসিন্দা কমলা বেরার পুত্রেরা প্রায় বছর আটেক আগে ওই সুদৃশ্য মন্দিরটি তৈরি করেছিলেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক