এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘ভুল ইঞ্জেক শনে শিশু মৃত্যু’: মৃত শিশুকে কোলে নিয়ে দাসপুরে পথ অবরোধ

Published on: December 5, 2019 । 10:06 AM

তপন বেজ: ‘ভুল ইঞ্জেকশনে’ শিশুর মৃত্যু, এই অভিযোগে মৃত শিশুকে কোলে নিয়ে পথ অবরোধ করলেন

স্থানীয়রা। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ঘাটাল-পাঁশকুড়া সড়কের বৈকুন্ঠপুরে ওই অবরোধ শুরু হয়েছে। সেই সঙ্গে দাসপুর থানার বাসুদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্রেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। অভিযোগ, বাসুদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এক শিশুকে বেশি ডোজের ইঞ্জেকশন দেওয়ার জন্য ওই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা ও মৃত শিশুর পরিবার সংশ্লিষ্ট এএনএমকে গ্রেপ্তারের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশের গাড়ি পৌঁছালে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ওই গ্রামপঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত বলেন, ২৮ নভেম্বর ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে রায়ন রাম নামে পাঁচ মাসের এক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। গত রাতে সে মারা যায়। রায়নের বাড়ি বাসুদেবপুরেই। তারই মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। যদিও পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, বিষয়টি শুনেছি। কিন্তু কী কারণে শিশুটির হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হওয়ার কথা নয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক