এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলে আসতে দেরী, শিক্ষক-শিক্ষিকাদের বাইরে দাঁড় করিয়ে রাখলেন অভিভাবকরা

Published on: February 28, 2020 । 12:15 PM

রবীন্দ্র কর্মকার: অভিযোগ, ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রায়ই স্কুলে দেরী করে আসেন। তাই আজ ২৮ ফেব্রুয়ারি ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দেরী করে আসার জন্য স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। ১১টা ১৫ থেকে বেশ কিছুক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে স্কুলের পঠন-পাঠনও বন্ধ থাকে। অভিভাবকরা বলেন, ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকারা কখনই ১১টা১৫’র আগে স্কুুলে আসেননি। স্কুলের প্রার্থনাও ১১টা ১৫-২০মিনিটের পর হয়। মিডডে মিলের রান্নাও নিম্ন মানের। সেজন্য শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষা’ দিতে আমরা আজ ওনাদের স্কুল না ঢুকতে দিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক