এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাটি চাপা পড়ে গুরুতর জখম ৩ শ্রমিক

Published on: March 1, 2020 । 1:50 PM

শ্রীকান্ত ভুঁইঞা: ১০০ দিনের কাজের সময় হঠাৎ বাঁধের মাটি ধসে পড়লে তিন জন শ্রমিক গুরুতর জখম হন। আজ ১ মার্চ ঘটনাটি ঘটেছে দাসপুর থানার চকসুলতান গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর-২ ব্লকের গোছাতি গ্রামপঞ্চায়েতের ওই গ্রামে ১০০ দিনের কাজে রাস্তা সংস্কারের কাজ চলছিল।  গোছাতি গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত মাল বলেন, শ্রমিকরা পলাশপাই বাঁধের নিচ থেকে মাটি নিচ্ছিলেন।  নিচের মাটি এক বেশি কাটা হয়ে যাওয়ার ফলে উপর থেকে মাটি ধসে গিয়ে তিনজন শ্রমিক জখম হন। তাঁদের একজনকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকী দুজনকে গৌরার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। •ঘটনাস্থল থেকে ছবি পাঠিয়েছেন ইন্দ্রজিৎ মিশ্র।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক