এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাশের গ্রামের পুকুর থেকে উদ্ধার হল রাধানগর থেকে নিখোঁজ বৃদ্ধের দেহ

Published on: March 11, 2020 । 2:26 PM

গ্রামের পুকুরে এক মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য। ঘাটাল পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল। স্থানীয়রা সনাক্তকরল মৃতদেহ। আজ ১১ই মার্চ বুধবার সকালে ঘাটাল থানার আকবপুরের এক পুকুরে এই মৃতদেহ ভেসে ওঠে। এর জেরে সাতসকালেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘাটাল পুলিসে খবর দিলে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রাই মৃতদেহ সনাক্তকরণে সক্ষম হয়। জানা গেছে মৃত ব্যক্তির নাম নিমাই বাগ,বয়স প্রায় ৬৫,বাড়ি পাশের গ্রাম রাধানগরে। পরিবারসূত্রে জানাগেছে মঙ্গলবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

জানাগেছে, নিমাইবাবু প্রায় মদ্যপান করতেন। মদ্যপ অবস্থায় পুকুরে পড়েই মৃত্যু নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, খতিতে দেখছে ঘাটাল পুলিস। মৃতের বাড়িতে স্ত্রী ও তিন ছেলে।

সম্প্রতি এক ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিমাই বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক