এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গোপন গোডাউন থেকে গাড়ি গাড়ি রেশনের মাল সিজ করলেন মহকুমা শাসক

Published on: April 27, 2020 । 4:15 PM

সৌমনে মিশ্র: গোপন ডেরা থেকে কুইন্ট্যাল-কুইন্টাল রেশনের মালের হদিশ মিলল। দাসপুর থানার সামাটের অলোক ঘোড়ইয়ের গোপন  গোডাউনে ওই অবৈধ মালের হদিশ মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে আজ ২৭ এপ্রিল  দুপুরে পুলিশ বাহিনী ও খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা দেন স্বয়ং ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। বেশ কয়েকটি গোডাউনে হানা দিয়ে কয়েক  গাড়ি চাল ও আটা সিজ করা হয়েছে। সবগুলিই রেশনের মাল বলে খাদ্যদপ্তর জানিয়েছে।
প্রত্যেক দিনই ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গা থেকে রেশনে কম মাল দেওয়ার বিষয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে। তার উত্তরে রেশন দোকানদারেরা জানান, তাঁরা নাকি খাদ্য দপ্তর থেকে কম মাল পান। সেজন্যই ওই  তাঁরা উপভোক্তাদের কম মাল দেন। রেশন ডিলারদের ওই সাফাই সাধারণ মানুষ কোনও ভাবেই মেনে নিতেন না। আজকে মহকুমা শাসকের উদ্যোগে এই অভিযানে উদ্ধার হওয়া মালপত্র প্রমাণ করে রেশন ডিলারদের একাংশ খাদ্য দপ্তর থেকে মাল তুলে রেশন দোকানে না নিয়ে গিয়েই সরাসরি চড়া দামে ওই সমস্ত কালোবাজারিদের হাতে তুলে দেন।
ঘাটাল মহকুমায় এই ধরনের কতগুলি কালোবাজারি রয়েছে তার সন্ধান চালাচ্ছে প্রশাসন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক