এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রেশনে দুর্নীতি?না,দাসপুরের অনেক রেশনেই আছে স্বচ্ছতা

Published on: May 4, 2020 । 8:09 PM

রাজ্যজুড়ে রেশনে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ।একাধিক অভিযোগ উঠেছে আমাদের ঘাটালেও। কিন্তু আজ আমরা দেখব রেশন বন্টনের এক অভিনব দৃশ্য, যেখানে গ্রাহকদের মধ্যে নেই কোন অভিযোগ। করোনা রোধে রেশন ডিলারের জারিকরা নির্দেশ মেনে গ্রামবাসী মুখে মাস্ক পরে বৃত্তে, নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে হাতে স্যানিটাইজার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বরাদ্দকৃত নিজেদের প্রাপ্য বুঝে নিচ্ছেন।

ঘটনা দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জয় কৃষ্ণপুরের শেখ সাবীর আলীর রেশন দোকানের। গ্রাহকদের মধ্যে নেই হুড়োহুড়ি,আছে ধৈর্য,আছে করনা সচেতনতা। গ্রাহকদের রেশন দ্রব্য সাথে সংক্রমণ নিয়ে তৎপর রেশন ডিলার সাবীর আলী জানালেন….

রেশন দোকান মানেই দুর্নীতির আখড়া-এ ধারণা যখন ঘাটাল এলাকায় জগদ্দল পাথর হয়ে উঠতে চলেছে, তারই মাঝে দাসপুরের এই চিত্র সে পথেরকে কিছুটা হলেও নড়াবে সে বিষয়ে নিশ্চিত আমরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক