এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের যুবকের তৈরি অ্যাপ থেকেই এবার পাওয়া যাবে পছন্দমত অনলাইন গৃহ শিক্ষক

Published on: June 1, 2020 । 7:48 AM

রবীন্দ্র কর্মকার: আপনি কি আপনার সন্তানের জন্য গৃহশিক্ষক খুঁজতে দিশেহারা হয়ে পড়েছেন? অথচ মনের মত কোনো শিক্ষক খুঁজে পাচ্ছেন না? অথবা আপনি কি শিক্ষকের শিক্ষার মান নিয়ে খুশি নন? এবার এসব চিন্তার দিন শেষ। কারণ এসে গেলো নতুন উদয় প্যাড অ্যাপ। যার মাধ্যমে আপনি আপনার পছন্দ মত অনলাইন হোম টিউটর পেয়ে যান বাড়িতে বসে আপনার মোবাইলের পর্দায়। উদয়প্যাড অ্যাপ আপনার সঙ্গেই আছে সব সময়ে। এটি ব্যবহার করাও খুব সহজ। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে থেকে এই নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর স্টুডেন্ট এর নামে একটি একাউন্ট খুলে ফেলুন। এর পর সেই একাউন্ট দিয়ে লগইন করে Find a Teacher অপশনে যান।
এবার আপনি আপনার প্রয়োজনীয় বিষয়ের (যেমন বাংলা, ইংরেজী, ইতিহাস ইত্যাদি) উপর শিক্ষক/শিক্ষিকা সার্চ করুন। আমরা আমাদের ডেটাবেস থেকে সবথেকে উপযুক্ত শিক্ষক/শিক্ষিকার তালিকা আপনার কাছে তুলে ধরবো। ব্যস্ এটুকুই। এইবার আপনি প্রতিটি টিচারের প্রোফাইল দেখে আপনার পছন্দ মত টিচার বেছে নিয়ে আমাদের অ্যাপের মাধ্যমেই তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার দেওয়া প্রতিটি তথ্য আমরা অত্যন্ত গোপনীয় আর সুরক্ষিত ভাবে রাখি।
উদয়প্যাড সম্পূর্ন রূপে একটি অনলাইন শিক্ষামাধ্যম যেখানে শিক্ষক বা শিক্ষিকা উন্নত মানের ভিডিও কনফরেন্সিং এবং স্ক্রীন শেয়ারিংয়ের মাধ্যমে ক্লাস নিয়ে থাকেন। কাজেই এখানে লকডাউন এর কোনো প্রতিবন্ধকতা নেই। এখানে প্রতিটি ক্লাস রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডিং ক্লাসের শেষে সেই ক্লাসের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। প্রতিটি ক্লাসের শেষে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এছাড়া প্রতিটি বিষয়ের বিস্তারিত কোর্স মেটেরিয়াল এবং প্রশ্ন ও উত্তর, অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকার নোটস পাবেন সম্পূর্ণ বিনা মূল্যে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে সেটা তারা আমাদের ফোরাম পোস্ট করতে পারে এবং আমাদের শিক্ষকমন্ডলীর কেউ তার উত্তর দেবেন।
CBSE হোক বা ICSE অথবা West Bengal Board – যে কোনো বোর্ডের যে কোনো ক্লাসের সকল বিষয়ের শিক্ষক/শিক্ষিকা আপনি পাবেন আমাদের এই প্লাটফর্মে।
আরো অধিক জানতে উদয়প্যাড অ্যাপ ডাউনলোড করুন অথবা আমাদের ওয়েব সাইট দেখুন। আপনার মতামত আমাদের জানান। অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.udaypad.udaypad

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক