এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কেন বারবার ডাক পড়ছে বনদপ্তরের? সচেতনতা বৃদ্ধি না সর্পকুলের বংশবৃদ্ধি?

Published on: June 16, 2020 । 8:54 PM

নিজস্ব সংবাদদাতা:সাপের উপদ্রব বাড়ছে, নাকি বাড়ছে সচেতনতা? এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ঘাটাল মহকুমার কোথাও না কোথাও বনদপ্তরের প্রতিনিধিদের ডেকে এলাকায় পাওয়া বিষধর সাপটিকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কয়েক বছর আগে পর্যন্ত সাপকে মেরে দেওয়ার ঘটনা আকছার ঘটত। বর্তমানে কিন্তু সাপকে ঠেঙিয়ে মারার ঘটনা খুবই বিরল।
আজ ১৬ জুন মঙ্গলবার সাত সকালেই ঘাটাল মহকুমার বেশ কয়েক জায়গা থেকে উদ্ধার হল কয়েকটি বিষধর সাপ। দাসপুর-২ ব্লকের ইসবপুরে অনুপ মণ্ডল মাছ ধরার জন্য মাঠে ঘুনি দিয়েছিলেন। সকালে গিয়ে দেখা যায় ঘুনির মধ্যে একটি গোখুরো সাপ। আতঙ্কে সাপটি দেখে না মেরে তিনি বনদপ্তরে খবর দেন। (বক্তব্য)
অন্যদিকে চন্দ্রকোণা-২ ব্লকের বৈকন্ঠপুর গ্রামে মাছ ধরার জালে আটকা পড়ে বিশাল আকারের গোখুরো সাপ। প্রায় ৮ ফুট লম্বা সাপটিকে দেখে বনদপ্তরে খবর দেওয়া হলে সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, সাপটির শারীরিক পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেক দিনই এত সাপ দেখা যাচ্ছে কেন? সাপের সংখ্যা সত্যিই কি বেড়েছে?
সাপ, সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়ে ধারাবাহিক সচেতনতা মূলক প্রচার করে আসছেন দাসপুর-২ ব্লকের গোমকপতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রতবুড়াই। এবিষয়ে তিনি কী বলেন, মানুষের সচেতনতার জন্যই মানুষ সাপকে আর মারছেন না। বন দপ্তরের হাতে তুলে দিচ্ছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক