এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জুলাইয়ের প্রথম সপ্তাহেই ঘাটালে করোনা আইসোলেশন ওয়ার্ড চালু হচ্ছে

Published on: June 17, 2020 । 10:02 PM

সংহিতা শিরোমনি:ঘাটাল মহকুমায় করোনা আক্রান্তের সংখ্যা নেহাত কম নয় তাই ঘাটাল মহকুমা হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড তৈরি করার উদ্যোগ নিল স্বাস্থ্য প্রশাসন। তার জন্য যুদ্ধকালীন তৎপরতাও  শুরু করে দিয়েছে তারা। ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ারিয়া রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডটিকেই করোনা উপসর্গ রোগীদের জন্য আইসোলেশন  ওয়ার্ডে রূপান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আজ ১৭ জুন  পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ঘাটাল মহকুমা হাসপাতালে আসেন।   এসে ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট রুমগুলি পরিদর্শন করে যান। জেলার ডেপুটি সি এম ও এইচ  ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন,  করোনা উপসর্গ থাকা রোগীদের রাখার জন্য ঘাটালে ৩০ শয্যা বিশিষ্টি একটি আইসোলেশন ওয়ার্ড করা হবে। সেজন্য আজ ঘাটাল পরিদর্শনে এসেছিলাম। আশাকরি ১৫-২০ দিনের মধ্যে আইসোলেশন ওয়ার্ডটি চালু করে দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, বর্তমান কোনও রোগীর করোনা উপসর্গ দেখা দিলে  তাঁকে মেদিনীপুর আবাসে কোভিদ-১ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখান তাঁর লালা রস সংগ্রহ করার পর যতদিন না রিপোর্ট আসত ততদিন তাঁকে সেখানেই থাকতে হয়। ঘাটালে  ওই আইসোলেশন ওয়ার্ডটি চালু হয়ে গেলে করোনা উপসর্গের রোগীদের লাল রস সংগ্রহ করার পর রিপোর্ট না আসা পর্যন্ত ঘাটালেই রাখা হবে। করোনা পজিটিভ হলে তাঁর করোনা চিকিৎসার জন্য মেদিনীপুর বা অন্যত্র পাঠানো হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক