এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের সুদীপ মণ্ডল হলেন ‘বাংলার যুব শক্তি’ কর্মসূচির তিন পুরসভার কো অর্ডিনেটর

Published on: June 18, 2020 । 7:21 PM

অরুণাভ বেরা: নয়া মডেলে রাজ্যজুড়ে যুব নেটওয়ার্ক তৈরি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঘাটাল, ক্ষীরপাই  ও রামজীবনপুর পুরসভার এই কর্মসূচির মূল দায়িত্বে তথা কো অর্ডিনেটর হয়েছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সুদীপ মণ্ডল (বুম্বা)। ইতিমধ্যে অভিষেকবাবু যুব নেতাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন। এই কর্মসূচির নাম ‘বাংলার যুব শক্তি’। জনমুখী সহায়তা গড়ার লক্ষ্যে এক লক্ষ পঁচিশ হাজার যুবককে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার কাজ চলছে। এর জন্য রাজ্যকে পাঁচটি জোনে ভাগ  করা হয়েছে। জোনের আওতায় থাকছে জেলা কমিটি। এর আওতায় থাকবে ফিল্ড কমিটি। ১৮ থেকে৩৫ বছরের যুবদের এই নেটওয়ার্কে যুক্ত করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা হবে। সুদীপবাবু বলেন, এটি একটি অরাজনৈতিক গঠন, যারা সবসময় মানুষের সাহায্যে এগিয়ে যাবে সক্রিয়ভাবে। জেলায় ১২ জনের মনিটরিং কমিটি তৈরি হয়েছে। এই কমিটির সদস্য সুদীপবাবু বলেন,  মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন ব্লক এবং পৌরসভার কর্মসূচির দায়িত্বে থাকবেন। আমাকে এই কর্মসূচির কো অর্ডিনেটর করা হয়েছে ঘাটাল, ক্ষীরপাই রামজীবনপুর পৌরসভার। একটি পুরসভায় পাঁচজন ফিল্ড ইউনিট মেম্বার থাকবে, এরাই টাউন মনিটরিং কমিটির সদস্য। এরা প্রত্যেকে ৬০ থেকে ১০০ জন করে সদস্য নথিভুক্ত করবেন।

সুদীপবাবু বলেন যাদের এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে  তারা হবেন ফিল্ড ইউনিট মেম্বার। এরা থাকবেন এলাকার দশটি পরিবারের দায়িত্বে। বিভিন্ন  জনমুখী কাজ যেমন পুরসভার কোন কাজে সহায়তা করা ,কোন বৃদ্ধ-বৃদ্ধার বার্ধক্য ভাতা এনে দেওয়া ,গ্যাস বুকিং করা, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে সহায়তা করা র মত বিভিন্ন দৈনন্দিন কাজে মানুষকে সরাসরি সাহায্য করা হবে বলে উদ্যোগী  যুব নেতা সুদীপ বাবু জানান।  এই কর্মসূচির ফলে যুবকদের উদ্যম শক্তি আরো বাড়বে বলে সংশ্লিষ্ট মহল মনে করে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও