এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কেঁদে ফেললেন প্রধান শিক্ষক:নিয়মের গেরোয় বন্ধ হয়ে গেল স্কুলের ক্লাস, হতাশ অভিভাবকরা

Published on: August 13, 2020 । 11:58 AM

সৌমেন মিশ্র:একেই বলে সরকারি নিয়মের গেরো! নিজের জন্য নয়, স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভেবেই লকডাউনে স্কুল খুলে ক্লাস নিতে নিয়ে সমস্যায় পড়তে হল হাট সড়বেড়িয়া ডাক্তার বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটককে। লকডাউনের মধ্যে ১২ আগস্ট ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার পর ওই দিন থেকে পর্যায়ক্রমে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে নানা ভাবে এমনই চাপ এসেছে যার ফলে তিনি নিজেকে আর সামলে রাখতে পারলেন না।সাক্ষাৎকার দিতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে কেঁদেও ফেললেন। অনেকেই এটাকে প্রচারের আলোকে আসার জন্য প্রধান শিক্ষকের বেশি বাড়াবাড়ি বলে আখ্যা দিলেও ঘাটাল মহকুমার সিংহভাগ মানুষই উপলব্ধি করতে পারছেন প্রধান শিক্ষকের মানসিক অবস্থাকে। অভিনন্দন জানিয়েছেন তাঁর এই উদ্যোগকে। স্যালুট জানিয়েছেন স্কুল ও ছাত্র দরদী প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক সহ ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালন কমিটিকে।  কিন্তু  করার কিছু নেই  সরকারি নির্দেশ বড় বালাই! তাই আজ থেকে ক্লাস বন্ধ রাখতে হচ্ছে।

ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক