এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার ভ্যাকসিন নিতে আপনাকে যা করতে হবে

Published on: February 3, 2021 । 10:22 AM

রবীন্দ্র কর্মকার: সারা ভারতের সঙ্গে ঘাটাল মহকুমাতেও চলছে করোনার প্রতিষেধক তথা ভ্যাকসিন দেবার কাজ। প্রথম পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। •ভিডিও আপনিও এই কোভিশিল্ড বা কোভ্যাকসিন টিকা নিতে পারেন। তবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেবার ২৮ দিনের মধ্যে দ্বিতীয় ডোজটিও নিতেই হবে, নইলে প্রতিষেধকের কোর্স সম্পূর্ন হবে না। ভ্যাকসিন নিতে গেলে আপনাকে যা করতে হবে-
প্রথমত আপনার স্মার্ট ফোনের প্লে-স্টোর থেকে CoWIN অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং ওই অ্যাপে আপনার নাম, ফোন নম্বর, আধার/ভোটার/প্যান/ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটা পরিচয়পত্রের নাম্বার সহ প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ ছাড়াও অনলাইনে https://www.cowin.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে লগইন ও সাইনআপ করে একই ভাবে ভ্যাকসিনের জন্যে আবেদন করতে পারেন। আবেদন করার পর কয়েকদিনের মধ্যেই আপনার দেওয়া ওই মোবাইল নাম্বারে মেসেজ বা ফোন কল আসবে- কবে, কোন স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে কোন সময়ে উপস্থিত হতে হবে ভ্যাকসিন নেবার জন্য।
জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মহকুমার বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতালগুলিতে প্রত্যেকদিন অনলাইন নথিভুক্ত দুশো জনকে এই ভ্যাকসিন দেওয়া চলছে। প্রথম ভ্যাকসিন নেবার সঙ্গে সঙ্গেই রেজিস্টার মোবাইলে মেসেজ চলে আসবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হল বলে। মেসেজেই দ্বিতীয় ডোজের দিন ও সময় বলে দেওয়া হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক