এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রচারে গিয়ে ঘাটালে বিজেপি কর্মীরা আক্রান্ত তৃণমূলের হাতে

Published on: March 18, 2021 । 3:41 PM

মন্দিরা মাজি: প্রচারে গিয়ে ঘাটালে বিজেপি কর্মীরা আক্রান্ত তৃণমূলের হাতে। আজ ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট ভোটের প্রচারে বেড়িয়েছিলেন। প্রচারের জন্য তিনি ঘাটালের কোতুলপুর এলাকায় গিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে। শীতলবাবু বলেন, প্রচার করার সময় তৃণমূলের কর্মীরা আমার সাথে থাকা কর্মীদের মারধর করেন। কয়েকজন জখম হয়েছেন এবং তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ ব্যাপারে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী শঙ্কর দোলই এই অভিযোগ সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, ওরা হেরে যাওয়ার ভয়ে তৃণমূলের ওপর এই অভিযোগ তুলেছে।

👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক