এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ইলেকট্রিক খুঁটিতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল

Published on: April 8, 2021 । 8:14 PM

আকাশ দোলই: ইলেকট্রিক খুঁটিতে হঠাৎ করে আগুন। আজ ৮ এপ্রিল সন্ধ্যে নাগাদ ঘাটাল শহরের ৪ নম্বর ওয়ার্ডের আলামগঞ্জে একটি ইলেকট্রিক খুঁটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বলে ‌স্থানীয়দের থেকে জানা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তারা দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত এবং ক্ষতিগ্রস্ত  হয়নি বলে জানা গিয়েছে। শর্ট সার্কিটের ফলে  আগুন লেগেছে বলে দমকল বাহিনী প্রাথমিক ভাবে অনুমান করছে। •ভিডিও
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক