এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা,রক্তের আকাল! সোনাখালিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ভালো সাড়া

Published on: May 15, 2021 । 8:44 PM

সৌমেন মিশ্র:করোনা পরিস্থিতে রাজ্য জুড়ে বেড়ে চলা রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এল দাসপুর ২ ব্লকের সোনাখালি স্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের আয়োজনে আজ ১৫ মে শনিবার সোনাখালিতে স্বেচ্ছায় রক্তদান শিবির হল। পুজো কমিটির এই উদ্যোগকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়। জানা গেছে এদিন মোট ৭২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের মধ্য ৭জন মহিলা রক্তদাতা।

পুজো কমিটির পক্ষে সম্পাদক পবিত্র মণ্ডল বলেন, ‘রাজ্য জুড়েই করোনা মহামারীর মাঝে রক্তের অপ্রতুলতাও দেখা দিয়েছে। এই বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিই খুব ছোট করে হলেও এই রক্তদান শিবিরের আয়োজন করব। প্রয়োজনীয় অনুমতি এবং কোভিড বিধি মেনে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। সত্যি বলতে যাঁরা আজ সব দ্বিধা ভেঙে এগিয়ে এসে রক্তদান করলেন, আজ তাঁরা আমাদের কাছে নমস্য।’

এদিনের রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছিলেন দাসপুরের চককিশোর গ্রামের তরুণ প্রজন্ম বিমল দোলই। তিনি বলেন ‘করোনার ভয় তো আছেই। খবরে দেখতে পাই ব্লাড ব্যাংকে রক্তেরও অভাব। শিবির হবে শুনে নিজেই চলে এসেছি। এমন পরিস্থিতিতে রক্তদান করতে পেরে নিজেরই ভাল লাগছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’ অন্যান্যদের মধ্যে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবি স্বপন মণ্ডল,শংকর চক্রবর্তী, মিন্টু বেরা এবং পুজো কমিটির সহ সম্পাদক মৃন্ময় পাত্র।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব