এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সাগরপুরে ট্যারেন্টুলার আতঙ্ক

Published on: May 16, 2021 । 9:31 PM

করোনার মাঝে দাসপুরের সাগরপুর এলাকায় বিষাক্ত মাকড়শার আতঙ্ক। আজ ১৬ মে রবিবার দাসপুর ১ ব্লকের সাগরপুরের বাসিন্দা সেখ মুসারুদ্দিন নিজের বাড়ির মধ্যে এক ক্ষিপ্র মাকড়শাকে দেখেন। মাকড়শাটি বেশ লোমশ এবং আক্রমনাত্মক। তিনি সাথে সাথে মাকড়াশাটিকে মেরে ফেলেন। ওই বাসিন্দা বলেন,কাগজে অনেকবার ট্যারেন্টুলা মাকড়শা দেখেছি। আজকের এই মাকড়শা দেখে সেই ট্যারেন্টুলা মনে হল। তাঁর বক্তব্য এই ধরনের এমন বড় এবং ক্ষিপ্র স্বভাবের মাকড়শা তিনি আগে দেখেননি। আজকের এই ঘটনায় তাঁরা বেশ আতঙ্কিত।

উল্লেখ্য গ্রীষ্মের পর বৃষ্টি শুরু হলে দাসপুর জুড়ে নানা ধরনের পোকামাকড় রাতের অন্ধকারে বাড়ির আলো দেখে বাড়ির মধ্যে চলে আসে। তাদের মধ্যে অনেকেই বিষাক্ত এবং আমাদের জন্য ক্ষতিকর হয়। তাই বাড়ির প্রতিটি কোণার পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়িতে বিষাক্ত পোকামাকড়ের আনাগোনা কমবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক