এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজের নতুন অধ্যক্ষ হচ্ছেন মন্টুকুমার দাস

Published on: May 19, 2021 । 10:36 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করবেন ড. মন্টুকুমার দাস। মন্টুবাবু বর্তমানে গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রয়েছেন। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ইতি মধ্যেই মন্টুবাবু আমাদের কলেজটি ঘুরে  গিয়েছেন। তিনি আগামী ৬ জুলাই ঘাটাল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। মন্টুবাবু পদার্থবিদ্যার অধ্যাপক। অধ্যাপক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাঁর বাড়ি মেদিনীপুর শহরে।
প্রসঙ্গত ঘাটাল কলেজে শেষ স্থায়ী অধ্যক্ষ ছিলেন ড. ভোলানাথ চট্টোপাধ্যায়। তিনি ২০১৩ সালে অবসর গ্রহণ করলে  টিআইসি হিসেবে দায়িত্ব নেন ঘাটাল কলেজেরই ইংরেজির অধ্যাপক লক্ষ্মীকান্ত রায়। বছর চারেক আগে মেদিনীপুর ডে কলেজের এক অধ্যাপক লিয়েন নিয়ে ঘাটাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলান। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি ওই দায়িত্ব ছেড়ে আবার তাঁর পুরানো কলেজে ফিরেগেলে সেই থেকে লক্ষ্মীবাবু ফের টিআইসি’র দায়িত্ব সামলাচ্ছেন। সুজিতবাবু বলেন, মন্টুবাবু স্থায়ী অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। ইতিমধ্যে কয়েক মাস আগে তিনি ঘাটাল কলেজে এসে বিভিন্ন দপ্তর ঘুরেও দেখে গিয়েছেন।


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ