এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রাত নামলেই দুষ্কৃতী দৌরাত্ম্য সাথে বোমাবাজি,আতঙ্কে এলাকার মানুষ

Published on: June 4, 2021 । 9:33 AM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ,ঘাটাল: বোমের আতঙ্কে রাত কাটাচ্ছেন ঘাটালের একটি এলাকার মানুষ। বোম পড়ছে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধির বাড়িতেও। পুলিশ আসছে-যাচ্ছে কিন্তু সমস্যা কাটছে না। এই ঘটনা কেবল গত রাতের নয়, এটা দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘাটালের দীর্ঘগ্রাম সহ আশেপাশের এলাকার মানুষজন এই আতঙ্কের মধ্যেই রাত কাটাচ্ছেন। সমালোচনায় সরব ঘাটালের বিদ্বজনরা। গত রাতে অর্থাৎ ৩ জুন বাড়িতে বোম পড়ার অভিযোগ তোলেন দীর্ঘগ্রামের গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি শম্পা শাসমল। তবে শুধু গতকাল নয়, সন্ধ্যা ঘনালেই এখানে মাঝে মধ্যেই দেখা যায় দুষ্কৃতী দৌরাত্ম্য, শোনা যায় বোমাবাজির শব্দ। রাজনীতির জঘন্য হিংসে আর পাল্টা হিংসের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অনেকেই রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার সাথে প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়েও। ভোটের পর মুড়ি মুড়কির মত বোম ফাটা যেন একটা অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই জেলার বর্ডার লাগোয়া এই এলাকায়। আতঙ্ক আর নোংরা রাজনীতির নীতি দেখে হতাশায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এলাকা যে রীতিমত অশান্ত তা জানিয়েছেন স্বপন শাসমল সহ এলাকার মানুষজন। এহেন রাজনৈতিক অশান্ত পরিবেশ চান না ঘাটালের মানুষ।

 

 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক