এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাছ ধরার ঘুনিতে পড়ল তিনটে বিশাল সাপ, না মেরে তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

Published on: June 21, 2021 । 7:40 PM

নিজস্ব সংবাদদাতা: মাছ ধরার জন্য মাঠে দিয়েছিলেন ঘুনি। সেই ঘুনিতে  উঠে এল তিন তিনটে বিশাল বিষধর সাপ। যা দেখে রীতিমত চাঞ্চল্য ছড়াল। ঘাটালের কুশপাতার ১৭ নম্বর ওয়ার্ডের বেলপুকুরের বাসিন্দা ভোলানাথ শী মাছ ধরার জন্য মাঠে ঘুনি দিয়েছিলেন। আজ ২১ জুন সকালে জল থেকে সেই ঘুনি তুলতেই দেখেন ঘুনিতে তিনটে বিশাল আকারের বিষধর সাপে ভর্তি।  সাপগুলিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও ভোলানাথবাবু সেগুলিকে মারেননি। প্রতিবেশী ঘন্টেশ্বরী শী বলেন, আমরা সাপগুলিকে না মেরে বনদপ্তরের খবর দিই। রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা ঘটনাস্থলে গিয়ে সাপগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ