এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দাসপুরের দুঃস্থ পরিবারের কচিকাঁচাদের পুজোর পোশাক বিতরণ

Published on: October 3, 2021 । 9:16 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:বেশ কিছু দুঃস্থ পরিবারের কচিকাঁচাদের পুজোর পোশাক দিল ‘দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটি’। আজ ৩ অক্টোবর দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর মালিকপাড়া মনসা মন্দির প্রাঙ্গণে পোশাক বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সহকারী সুপার অভিষেক দে,  বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজলকুমার সামন্ত প্রমুখ।

গতকাল ওই সোসাইটির সদস্যারাই জেলার ভাদুলিয়া, মুচিবেড়িয়া ও বালিচূড়া গ্রামে দুঃস্থ ও অসহায় শিশুদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেয়। সোসাইটির সম্পাদক ড. সুমন্তকুমার খাঁড়া বলেন,  শুধু আমরাই দুর্গাপুজোয় নতুন জামা পরব, আর সমাজের অসহায় শিশুগুলি নতুন জামা পরবে না, সেটা বড়ই অস্বস্তির বিষয়।   তাই আমরা সোসাইটির সমস্ত সদস্য মিলে দুর্গা পুজোয় শিশুদের নতুন জামা বিতরণের সিদ্ধান্ত নিই। ইতিমধ্যেই দুটি জায়গায় কাজ সম্পন্ন হয়েছে। এরপর কোলকাতা, এই জেলার বালিচক ও বাড়জালালপুর, সুলতাননগরেও দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের এই কাজে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, ওই সোসাইটি সারা বছর ধরেই বন্যাত্রাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও