এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লরির ধাক্কায় জখম কলেজ ছাত্রী

Published on: August 16, 2023 । 6:21 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকাল পথ দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী। ঘটনায় সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৭ টা নাগাদ ঘাটাল -পাঁশকুড়া চড়কের দাসপুর থানার সোনামুই বাসস্টপ লাগোয়া এলাকায়। জানা যাচ্ছে, দাসপুরের পার্বতীপুর এলাকার বছর ২০ র কলেজ ছাত্রী সুনন্দা পাল রাজ্য সড়কে ওঠার সময় একটি পণ্যবাহী লরি তাঁকে ধাক্কা মারে। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সুনন্দা।

সুনন্দা জানাচ্ছে, একটি পণ্যবাহী লরি অপর এক লরিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে তাকে। লরির ধাক্কায় রোডের মধ্যে ছিটকে পড়ে যায় ওই ছাত্রী এবং সাইকেলের আগের চাকা দিয়ে লরির চাকা চলে যায় দুমড়েমুচড়ে যায় সাইকেলটির  আগের অংশ। সঙ্গে সঙ্গে চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং কলেজ ছাত্রী সহ তার সাইকেলটিক উদ্ধার করে ওই ছাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। ছাত্রীটি একটি পায়ে গুরুতর চোট পায়। তবে ঘটনার সাথে সাথেই লরিটি পালিয়ে যায়। স্থানীয়রা জানাচ্ছেন, ঘাটাল-পাঁশকুড়া সড়কের সোনামুই বাসস্টপ লাগোয়া সহ ওই সড়কের বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে এইভাবে কচ উঠে যাওয়ার কারণে বাইক, সাইকেল আরোহীরা স্লিপ খেয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন। তাই অবিলম্বে প্রশাসন নজর দিক যাতে রাস্তাটি দ্রুততার সাথে মেরামত করা হয়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।