এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

Published on: December 3, 2023 । 7:16 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের যুবকের।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর বুধবার রাত ১০ টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কের(Ghatal-Panskura road) কেশাপাট ও পীতপুরের মাঝে। বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায়(Accident) মৃত্যু হয় দাসপুরের যুবকের। মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ পোড়িয়া(৩৫), বাড়ি দাসপুর থানার লক্ষ্মীকুণ্ডু (বরাডব) গ্রামে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পাঁশকুড়া থানার পীতপুরে মাসির শাশুড়ির ছেলের  বৌভাতের(Reception) নেমন্তন্ন(Invitation) খেয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। বাইকে করে একাই ফিরছিলেন। পেছনে ঠিক কিছুটা দূরে অপর একটি বাইকে বাবা সহদেব পোড়িয়া, মা মিনু পোড়িয়া ও মেয়ে সায়নী পোড়িয়া ছিল। তারা কেশাপাট বাজার এলাকায় দেখে একজন গুরুতরভাবে জখম অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপর, সঙ্গে সঙ্গে তারা বাইক থামিয়ে ওই যুবককে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গে তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ওই রাতেই। তারপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।

জানা যাচ্ছে, গত ২ ডিসেম্বর শনিবার রাত ৮টা নাগাদ মৃত্যু(Death) হয় প্রসেনজিতের। পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রসেনজিতের স্ত্রী মৌসুমী পোড়িয়া, এক মেয়ে সায়নী ছাড়াও ৬ বছরের একটি ছেলে রয়েছে। ভিনে রাজ্যে সোনার(Goldsmith) কাজ করতেন প্রসেনজিৎ। দুর্ঘটনা ঘটার ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলেই বাড়ি এসেছিলেন তিনি। কিন্তু বুধবার বিয়ে বাড়ির নিমন্তন্ন খেতে গিয়েই এই পরিণতি হল।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।