এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুলিশের বড় বাবুর নাম করে সোনার গহনা নিয়ে পালালো নকল পুলিশ? নকল পুলিশের খোঁজে আসল পুলিশ

Published on: January 23, 2024 । 11:32 AM

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভর সন্ধ্যায় পুলিশের বেশে অভিনব কায়দায় দাসপুরে সোনার দোকানে চুরি।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ। দোকানের মালিক পরেশ ভৌমিক জানাচ্ছেন, এক ক্রেতা পুলিশের বেশে এসে বলেন দাসপুর থানার বড়বাবু পাঠিয়েছেন।সেই মতোই দোকান মালিক পরেশ ভৌমিক ওই পুলিশ বেশধারী খোদ্দেরকে সোনার জিনিস দেখাতে শুরু করেন। তারই ফাঁকে দুটি আংটি সমেত একটি কানের দুল নিয়ে বলেন যে বড়বাবু বাইরে গাড়িতে বসে রয়েছেন। তিনি ফোনে একটু ব্যস্ত আছেন। গিফট দেওয়ার আছে, আমি বড়বাবুকে দেখিয়ে আসছি। এই বলে ওই সোনার জিনিসগুলি নিয়ে টোটোতে করে চম্পট দেয়। তারপর ওই দোকান মালিকের সন্দেহ হওয়াতে দাসপুর থানায় বড়বাবু অমিত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ওসি বলেন না আমরা এভাবে কাউকে পাঠাইনি। পুরো ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত ওই দোকানের মালিক। লিখিত ভাবে পুলিশকে জানিয়েছেন ওই দোকান মালিক। গয়নাগুলির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে বলে জানান দোকান মালিক।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।