এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল

Published on: February 21, 2024 । 8:45 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: যথাযথ মর্যাদায় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বুধবার ২১ ফেব্রুয়ারি কলেজের বাংলা, ইংরেজি, সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগ এবং কালচারাল কমিটির উদ্যোগে মাতৃভাষা দিবসটি পালিত হয়। কলেজের অধ্যক্ষ ড. মন্টু কুমার দাস বলেন, কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা সকাল ১০টায় প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। তারপর কলেজ প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের মূর্তি এবং শহিদ স্মারকে মাল্যদান করার পর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ভাষা দিবস উপলক্ষে কলেজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।