এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শিবদুর্গা পুজো উপলক্ষে রক্তদান শিবির

Published on: March 11, 2024 । 8:30 PM

দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:  শিবরাত্রি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ঘাটাল ব্লকের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘোলসাই শহিদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাব। ১১ মার্চ ওই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতর সভাপতি শ্যামলী সর্দার, সহকারী সভাপতি বিকাশ কর প্রমুখ। রক্তদান শিবিরে ১৬ জন মহিলা সহ ৫৬ জন রক্তদান করেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
কমিটির সম্পাদক ভোলানাথ ঘোষ বলেন, বিগত ১২ বছরের মতো এবছরও আমার শিবরাত্রি উপলক্ষে গ্রামের ফুটবল মাঠে শিবদুর্গার পুজো এবং সেই সঙ্গে  পাঁচদিন ব্যাপী মেলা, ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।  শিবরাত্রির দিনে পুজোর উদ্বোধন করতে এসেছিলেন ঘাটালের মহকুমা শাসক। তখনই মহকুমা শাসক এই উৎসব চলাকালী একটি রক্তদান শিবিরের আয়োজন করার প্রস্তাব দেন। তাঁরই অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। তা না হলে আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে রক্তদান শিবিরের আয়োজন করি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।