এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে গিয়ে পুলিশের হাতে মার খেল জনতা

Published on: June 24, 2024 । 9:16 AM

বাইক সহ বাইক চোরকে হাতেনাতে ধরল জনতা। উল্টে পুলিশের কাছে হেনস্থা হতে হল চোর উদ্ধারকারী জনতাকেই। ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ সোমবারের সকালে এমনই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোণা পৌরসভা এলাকায়। ক্ষিপ্ত জনতার মুখ থেকেই শুনে নিন ঘটনার কথা…

স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, চন্দ্রকোণা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার খামরুইয়ের মোটর বাইকটি কয়েকদিন আগে চুরি হয়ে যায়। সেই নিয়ে চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেছিল রাজকুমার। অবশেষে আজ সকালে ওই বাইক চোরকে হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। চোরকে ধরে গণধোলাই দেওয়া হয় এবং তার হাত দুটি পেছনে বেঁধে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ধৃতের নাম দুলাল জমাদার, বাড়ি গড়বেতা থানার রসকুণ্ডু এলাকার। তবে চোরকে পুলিশের হাতে তুলে দিতে গিয়ে পুলিশের হাতে মার খেতে হল স্থানীয়দের।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।