এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘বাড়িতে কেউ নেই, চলো পালাই’: রাজমিস্ত্রির বিরুদ্ধে গৃহবধূকে কুপ্রস্তাব দেবার অভিযোগ উঠল

Published on: August 30, 2024 । 10:24 AM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহবধূকে কুপ্রস্তাব রাজমিস্ত্রির। গ্ৰামবাসীরা গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল ওই রাজমিস্ত্রিকে। বীরভূমের ওই রাজমিস্ত্রি ওই এলাকায় ভাড়ায় থাকত। দাসপুর থানার সিংহচকে ২৯ আগস্ট এমনই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন গৃহবধূর বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে ওই রাজমিস্ত্রি গৃহবধূর বাড়িতে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে প্রস্তাব দেয় ‘বাড়িতে কেউ নেই, চলো পালাই’। গৃহবধূ সঙ্গে সঙ্গে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের জড়ো করেন। গ্ৰাম মানুষেরা ওই রাজমিস্ত্রিকে ধরে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। দাসপুর থানার পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।