এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এখনও নতুনের গন্ধ ম ম করছে,কয়েক মাসেই হাল বেহাল ঘাটাল পাঁশকুড়া সড়কের

Published on: August 31, 2024 । 10:14 AM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সারাতে না সারাতেই খারাপ। সবে মাত্র ঘাটাল-পাঁশকুড়া সড়কটি নতুন করে সংস্কার হয়েছে। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের নবনির্মিত ৩২ কিলোমিটার রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত এই ৩২ কিলোমিটার নবনির্মিত রাস্তাটি ১২ মার্চ হাবড়ার প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে রাস্তাটির বিভিন্ন জায়গায় পিচ উঠে খারাপ হতে শুরু করায় ক্ষুব্ধ জনসাধারণ থেকে পথচারীরা। প্রশ্ন উঠেছে, নিম্নমানের সমগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।

দাসপুর থানার জগন্নাথপুর ও গৌরার মাঝে রাস্তাটির আরও বেহাল দশা। নতুন পিচ ঢালার পর ছয় মাসও কাটেনি এরই মধ্যে রাস্তার পিচ উঠে মাটি বেরিয়ে পড়েছে। কোনো কোনো জায়গায় পিচ বসে গিয়ে গর্তের আকার ধারণ করেছে।

পথ চলতি মানুষেরা জানান, রাস্তার অবস্থা যা দেখা যাচ্ছে, সারাবছরই এই সড়কটিতে সারানোর কাজ চালিয়ে রাখতে হবে। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। পিচ আর জমাট হয়ে নেই, এক্কেবারে বালির মত ঝরে পড়ছে।কোথাও বা রাস্তার আকার বিকৃত হয়ে গিয়েছে। বাইক বা অন্যান্য ছোট যানবাহন এই জায়গাদিয়ে গেলেই দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সুনীল ভৌমিক জানান, বর্তমানে রাস্তাটি ঠিকাদার সংস্থার আন্ডারে রয়েছে যত দ্রুত সম্ভব রাস্তার মেরামতির কাজ করা হবে।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।