এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বসতবাড়িতে আগুন, শক্রতা নাকি অন্য কারণ?

Published on: November 17, 2024 । 12:46 PM

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে বসতবাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল বাড়ির সদস্যরা। দাসপুর থানার বাসুদেবপুরে শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ একটি বসতবাড়িতে আগুন লাগে। বাড়ির মালিকের নাম জয়প্রকাশ চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মধ্যে জয়প্রকাশবাবু ও তার স্ত্রী তাদের দুই মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। বড় মেয়ে হঠাৎ দেখতে পায় বাড়িতে আগুন লেগেছে। তড়িঘড়ি তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাদের চিৎকারে পাড়া-প্রতিবেশীদের ঘুম ভাঙে। স্থানীয় এক যুবক স্বাগত বন্দোপাধ্যায় বলেন, পাড়ার লোকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভেতর থেকে কিছু জিনিস বের করা গেলেও বাড়ির বেশিরভাগ অংশই তখন পুড়ে যায়। আপাতত ওই পরিবার নিজেদের একটি মন্দিরে আশ্রয় নিয়েছে।

কীভাবে আগুন লেগেছে তাই এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান, প্রতিহিংসা বশত কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ করে থাকতে পারে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।