এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভাইয়ের ঝুলন্ত দেহ দেখে চক্ষু চড়কগাছ দাদার

Published on: November 30, 2024 । 3:26 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ শনিবারের সাত সকালে এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার জোতকেশব-কালীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই গ্রামের যুবক মিলন রানার(২৪) ঝুলন্ত দেহ(dead body) উদ্ধার(rescue) হয় তার ঘর থেকে। পুলিশ(Police) জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের(Post mortem) ব্যবস্থা করা হয়েছে। মৃতের পরিবারের লোকেরা জানান, আজ সকালে মিলনের দাদা প্রদীপ দেখেন ভাইয়ের রুমের দরজা আধ কপাট হয়ে বন্ধ। বাইরে থেকে অনেকবার ডাকাডাকি সত্ত্বেও বন্ধ ঘরের ভেতর থেকে ভাইয়ের কোনও উত্তর আসেনি। কপাট খুলে ভেতরে ঢুকতেই দাদার চক্ষু চড়ক গাছ। সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভাইয়ের দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের ডাক দিয়ে তাদের সহায়তায় ভাইকে নামিয়ে আনেন দাদা। তবে শেষ রক্ষা হয়নি। তৎক্ষণাৎ তাকে গ্ৰামীণ হাসপাতালে(Rural hospital) নিয়ে গেলে চিকিৎসক(Doctor) তাকে মৃত বলে জানায়।

এলাকাবাসীরা জানান, ওই যুবক অবিবাহিত(Unmarried) ছিল। বাড়িতেই পিতলের জিনিসপত্র পালিশের কাজ করতেন দুই ভাই মিলে। সঙ্গে মাইকের ছোটখাটো ব্যবসা ছিল। দাদারও বিয়ে হয়নি। দুই ভাই ছাড়াও রয়েছেন বৃদ্ধা মা। মাকে নিয়ে তিনজনের ছোট্ট সংসার। কী কারণে এমন পথ বেছে নিলেন মিলন তা নিয়ে ধন্দে সবাই। তবে প্রতিবেশীদের কাছ থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, কোনও এক মহিলার সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হত। প্রেম সংক্রান্ত বিষয় নাকি অন্য কোনও কারণ রয়েছে যুবকের মৃত্যুর পেছনে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছেও।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।