এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিনরাজ্যে মর্মান্তিক পরিণতি যুবকের, কফিন বন্দি শবদেহ ফিরল বাড়িতে

Published on: January 8, 2025 । 8:01 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসসুরের যুবকের ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু। মৃতদেহ গ্ৰামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। দাসপুর থানার বিষ্ণুপুরের ওই যুবকের নাম সুশান্ত দোলই (৪৫)।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সুশান্ত ১৯ বছর ধরে ছত্রিশগড়ের রায়পুরে সোনার কাজ করতেন। স্ত্রী মমতা দোলই, ছেলে সাগর ও দুই মেয়ে সাগরিকা, সুলেখাকে নিয়ে সেখানেই থাকতেন। পরে স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়ি ফিরে আসে। মমতাদেবী বলেন, ‘৫ জানুয়ারি ছত্রিশগড়েই পিকনিক সেরে সন্ধ্যে নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তায় কোনও অজানা গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। অবশেষে ৭ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ভিনরাজ্যেই মৃতেদেহের ময়নাতদন্তের পর দেহ দাসপুরের বাড়িতে আনা হয়েছে। অন্যদিকে আজ বুধবার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজনরা।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।