এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ

Published on: January 25, 2025 । 3:03 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অনুষ্ঠিত হল ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ ২০২৫। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাসপুর-১ ব্লকের বাসিন্দাদের জন্য ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ ২০২৫ এর আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় বর্ষের আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। দু’দিন ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছিল তাদের পুরস্কৃত করা হয়েছে। ১ এর বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, ২৩ ও ২৪ জানুয়ারি দু’দিন ধরে প্রতিযোগিতাগুলি করা হয়েছিল দাসপুর মিলন মঞ্চে। তিনটি বিভাগে যথাক্রমে শিশু, কিশোর ও সর্বসাধারণ বিভাগে সঙ্গীত, অঙ্কন, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, মডেল তৈরি প্রতিযোগিতা ছিল। এছাড়াও আন্ত বিদ্যালয় ক্যুইজ এবং গ্ৰামের মহিলাদের জন্য পিঠে পুলি প্রতিযোগিতা রাখা হয়েছিল।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।