এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দীঘা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস

Published on: December 22, 2025 । 8:34 AM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ:ঘাটালের চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল এক যাত্রী বোঝাই টুরিস্ট বাস। দুর্ঘটনায় আহত কমপক্ষে ১২ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে। ঘটনা ক্ষীরপাই আরামবাগ সড়কে চন্দ্রকোনা থানার বওড়ায়। আরামবাগের দিকে যাবার পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার এ ধাক্কা দিলে এই ভয়াবহ পরিণতি। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুরের উদ্দেশে যাচ্ছিল বাসটি। সোমবারের ভোর ৫টা নাগাদ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ওই বওড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের এক বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর যায় চন্দ্রকোনা থানায়। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরাতে ক্রেনের সাহায্যে উদ্ধারের কাজ চলছে।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি