এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমাতে ছাত্রীদের সংখ্যা বেশি, আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক

Published on: February 12, 2026 । 12:22 PM
রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।  উচ্চমাধ্যমিকে এবছর ঘাটাল মহকুমায় ১৪টি সেন্টারে মোট ৭,৩৭৭ জন পরীক্ষা দিচ্ছে। ছাত্র ৩,৪৭৬ জন ও ছাত্রী ৩,৯০১ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪২৫ জন বেশি। রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে ছাত্রের হার ৪৪.৪০ শতাংশ এবং ছাত্রীর হার ৫৫.৬০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯ হাজার ৩৪৭ জন বেশি। এবছর নতুন সেমেস্টার পদ্ধতিতে এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
মাধ্যমিকে এবছর ঘাটাল মহকুমায় ২৬টি পরীক্ষার সেন্টারে ১২,৭৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিল। তারমধ্যে ছাত্র ৫,৭৪৫ জন ও ছাত্রী ৭,০৪৯ জন। ছাত্রীর সংখ্যা ১,৩০৪ জন বেশি। এবছর সারা রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী। গত বছর ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। যা গত বছরের তুলনায় এবছর সামান্য বেশি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি