এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু

Published on: March 11, 2026 । 4:01 PM
বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল:   মেধাবী ছাত্রের অকালমৃ/ত্যুর খবর আসতেই বুধবার শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা চন্দ্রকণোআ এলাকা। মৃ/ত ছাত্রের নাম শুভেন্দু সাউ(২১), বাড়ি চন্দ্রকোণা থানার যাদবপুর গ্রামে। তিনি চন্দ্রকোণা কলেজের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন,
মঙ্গলবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছিলেন শুভেন্দু। ধামকুড়া জঙ্গলের কাছে একটি বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় স্কুটিটি। মাথায় গুরুতর চোট পান তিনি। স্থানীয় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল থেকে তাঁকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।