এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেপরোয়া বাইক কেড়ে নিল বৃদ্ধের প্রা/ণ

Published on: March 20, 2026 । 4:42 PM

রবীন্দ্র কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বেপরোয়া বাইকের গতি কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ। ওই বৃদ্ধের নাম শক্তিপদ শেঠ (৭০)। বাড়ি দাসপুর থানার চাঁইপাটে। তিনি দাসপুর ২ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর ছিলেন। জানা যায় আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন শক্তিবাবু। সেই সময় দূরন্ত গতির এক বাইক ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে প্রথমে সোনাখালি গ্রামীণ হাসপাতালে পরে অবস্থার অবনতি দেখে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃ/ত বলে ঘোষণা করেন। অকস্মাৎ এই মৃ/ত্যু/তে শেঠ পরিবারে নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসীর অভিযোগ, ওই বাইক আরোহীকে চিহ্নিত করেছেন এলাকাবাসী। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, ওই বাইক আরোহী প্রায়ই রাস্তায় খুব বেপরোয়া ড্রাইভিং করে। তাই তার উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।