নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৬৫ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করল ঘাটাল কলেজ অফ এডুকেশন ও ঘাটাল কনভেন্ট স্কুল। বিএসএফ এর সুবেদার মেজর অনুজ কুমার সিং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুর সৃষ্টি সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুকান্ত দত্ত, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পলাশ বাগ, সুমনা বাগ, প্রশাসক অমলেন্দু চক্রবর্তী, সুচিত্রা চক্রবর্তী, স্কুলের টিআইসি মৌপ্রিয়া চক্রবর্তী দে সহ একাধিক ব্যক্তিত্ব। কলেজের অধ্যক্ষ ড. প্রবীর মাইতি বলেন, বিগত বছর গুলির ন্যায় এবছরও স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সংগীত, নৃত্য বক্তৃতা সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবির জন্মদিন পালন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের দুই শিক্ষক শিক্ষিকা পিয়া সামন্ত এবং সুভাষ নায়েক।
ঘাটাল বিএড কলেজ ও কনভেন্ট স্কুলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন
Published on: May 11, 2026 । 6:56 PM






