এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মোদির উপস্থিতিতে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে প্রশিক্ষক হিসেবে নজর কাড়লেন দাসপুরের বধূ

Published on: June 21, 2026 । 9:47 PM
কাজলকান্তি কর্মকার
কাজলকান্তি কর্মকার
প্রতিবেদক রাজ্যস্তরের প্রথম শ্রেণির বাংলা দৈনিক সংবাদপত্রের সাংবাদিক
📞 +919933066200 WhatsApp

কাজলকান্তি কর্মকার:  কলকাতার রেড রোডে আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের আসরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই মেগা ইভেন্টেই অন্যতম মহিলা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলে নজর কাড়লেন দাসপুর-২ ব্লকের বঙ্গতনয়া শুক্লা সাঁতরা জানা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বিরাট মঞ্চে তাঁর এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলে। শুক্লার বাপের বাড়ি চাঁইপাটে এবং শ্বশুরবাড়ি তাজপুর গ্রামে। মাত্র চার বছর বয়স থেকেই তাঁর যোগাসনের হাতেখড়ি হয়। যোগশিক্ষাগুরু প্রশান্ত ঘোষের নিবিড় তত্ত্বাবধানে তাঁর এই পথচলা শুরু। একসময় রাজ্যস্তরের সফল যোগ ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শুক্লা। শুধু তাই নয়, আইসিএসই বোর্ডে এই রাজ্যের কোচ হিসেবেও তাঁর কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে যোগবিদ্যার উপর এমফিল করছেন। নিজের পড়াশোনা ও নিয়মিত অনুশীলনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত যোগ প্রতিযোগিতায় এখন তাঁকে প্রায়শই বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়। একসময়ের ছোট্ট সেই মেয়েটির আজ রেড রোডের মতো সম্মাননীয় মঞ্চে অন্যতম প্রধান প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসলে তাঁর নিরলস সাধনারই চূড়ান্ত ফসল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।