এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

Published on: August 5, 2026 । 3:18 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: বুধবার সকালে দাসপুর থানার ফরিদপুর এলাকায় চরম দায়িত্বহীনতার জেরে এক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা তথা পেশায় চালক স্বপন মণ্ডল বছর ষোলোর এক কিশোরকে চারচাকা চালানো শেখাচ্ছিলেন। চাঁইপাট-বারাসত রাস্তার ফরিদপুর বেড়াপাড়ার কাছে আচমকাই ওই নাবালকের হাতে গাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেন তিনি। অনভিজ্ঞ হাত মুহূর্তে নিয়ন্ত্রণ হারালে চারচাকাটি সোজা রাস্তার ধারের একটি পুকুরে গিয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।দাসপুরের ট্রাফিক পুলিশ জানিয়েছে, আঠারো বছর বয়সের আগে এবং বৈধ লাইসেন্স ছাড়া কারও হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ শুধু ওই কিশোরের নয়, পথে থাকা অসংখ্য সাধারণ মানুষের প্রাণ সংশয়ের কারণ হতে পারে। পথ দুর্ঘটনা এড়াতে ও সকলের জীবনের সুরক্ষার্থে বড়দের আরও দায়িত্বশীল হওয়া একান্ত প্রয়োজন।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও