নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগামীকাল ৪ অক্টোবর, রবিবার ঘাটাল মহকুমার ৩টি গুরুত্বপূর্ণ এলাকায় সকালেরদিকে বিদ্যুৎ থাকবে না। রবিবার সকাল ৬.৩০ থেকে বেলা ১০টা পর্যন্ত কুশপাতা সাবস্টেশন, চন্দ্রকোণাসাবস্টেশন এবং ভূঁঞ্যাড়া সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধথাকবে। পশ্চিমবঙ্গ রাজ্যবিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের এক ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, বীরসিংহ সাবস্টেশন থেকে আসা মেন লাইনে কাজ হওয়ার দরুন কুশপাতা এবং ভূঁঞ্যাড়া সাবস্টেশনের সমস্ত ফিডারে সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে ঘাটাল শহরের শিলাবতী নদীর পূর্ব দিকের সমস্ত এলাকা এবং বেলিয়াঘাটা, নিমতলা, খানজাপুর, মনোহরপুর, কামালপুর-সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সঙ্গে ভূঁঞ্যাড়া সাবস্টেশনের সমস্ত ফিডারে ওই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
ওই ডিভিশনের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ মণ্ডল বলেন, একইভাবে চন্দ্রকোণা টাউন সাবস্টেশনে নিয়মিত ও প্রাক্-পুজো রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল ৪ অক্টোবর, রবিবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত ওই সাবস্টেশনের অধীন কোনো ফিডারেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। কাজ শেষ হওয়ার পর যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে।
৪ অক্টোবর রবিবার কুশপাতা, চন্দ্রকোণা টাউন এবং ভূঁঞ্যাড়া এই ৩টি সাবস্টেশনের সমস্ত ফিডারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে








