এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক

Published on: October 6, 2026 । 4:31 PM

বাবলু মান্না ,শ্রীকান্ত ভূঁইয়া স্থানীয় সংবাদ :দাসপুর ২ ব্লকের উদয়চক থেকে ঘনশ্যামবাটি যাওয়ার গ্রামীণ সড়কের ঘনশ্যামবাটি (পূর্ব) ঘোড়ই পাড়ার কাছে চন্দ্রেশ্বর খাল বাঁধ সংলগ্ন এলাকায় রাস্তার মাঝে তৈরি হয়েছে বিশাল আকারের গর্ত। দিন দিন গর্তটি আরও বড় হয়ে ওঠায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ।বিশেষ করে রাতের অন্ধকারে একটু অসতর্ক হলেই গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দু’চাকা থেকে তিন চাকার যান নিয়ে এই অংশ দিয়ে যাতায়াত করতে না পেরে অনেককেই প্রায় পাঁচ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে বলে স্থানীয়দের দাবি।পুজোর আগে রাস্তাটির ওই অংশ দ্রুত মেরামত করা হলে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবেন। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।