এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অপবাদ সইতে না পেরেই এই সিদ্ধান্ত

Published on: October 20, 2026 । 10:41 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেলেন এই কিশোর।   কিশোরের নাম অঙ্কিত সামন্ত(১৭)। দাসপুর থানার চাঁইপাট পায়রাশির কাছে বাড়ি। ১৯ অক্টোবার অষ্টমীর রাতে তারা তিন বন্ধু মিলে প্রতিমা দর্শন করতে বেরিয়েছিল। চাঁইপাট ফরিদপুরের সামনে অন্য একটি বাইকের ইন্ডিকেটর ভেঙে যাওয়ার অপবাদে ওই তিন বন্ধুকে সন্দেহ করা হয়। তাদেরকে চোর সন্দেহ করে পেছন ধাওয়া করে নৈহাটি মণ্ডল পাড়ার সামনে অঙ্কিত সহ তিন বন্ধুকে ধরে ফেলে মারধর দিয়ে তাদের ভিডিও তৈরি করে বাইকের মালিক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি আত্মসম্মানে লাগে অঙ্কিতের। পুলিশের প্রাথমিক অনুমান, সেই অপবাদ সইতে না পেরেই অঙ্কিত ওই রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সেই সঙ্গে একটি সুইসাইডাল নোটও লিখে  রেখে যায়।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]